সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

শেষ বলে আবাহনীর জয়, কঠিন সমীকরণে রূপগঞ্জ টাইগার্স

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১০.১২ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

বিকেএসপিতে হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে ১ রানের নাটকীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ৩১১ রান তোলে ঢাকা প্রিময়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে গাজীর ইনিংস থামে ৩১০ রানে। দিনের অপর ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয় ডিপিএলের নবাগত দল রূপগঞ্জ টাইগার্স। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ রানে ম্যাচ হারে তারা। এতে সুপার লিগে উঠতে কঠিন সমীকরণের মুখে রূপগঞ্জ।

টুর্নামেন্টের নবম রাউন্ডে এসে জমে উঠলো সুপার লিগের লড়াই। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে জাকের আলি অনিকের সেঞ্চুরি হাঁকানো ১০৯ রানের ইনিংসে ভর করে গাজী গ্রুপের সামনে ৩১১ রানের বড় স্কোর দাঁড় করে আবাহনী। শেষ বল পর্যন্ত লড়াই করে ৩১০ রানে থামে গাজী গ্রুপ। ১ রানের জয়ে সুপার লিগের টিকিট পেয়েছে আবাহনী।

৩১২ রানের বিশাল টার্গেটের মুখে দারুণ ব্যাটিং করেন গাজী গ্রুপের দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ ও আল-আমিন জুনিয়র। ৮২ রানে ফেরেন মেহেদী। আল-আমিন থামেন ৯২ রানে। তবে শেষ উইকেটে ম্যাচ জমিয়ে তোলেন গাজীর হুসনা হাবিব। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন পড়লে টানা তিনটি চার মারেন তিনি। জয়ের জন্য শেষ বলে চার রান প্রয়োজন ছিল। তবে তানজিম হাসান সাকিবের বলে দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান আউট হন অপরপ্রান্তে থাকা আলমগীর হোসেন। এতে ১ রানের জয় পায় আবাহনী।

অপর ম্যাচে মিরপুরে আগে ব্যাটিং করে সাইফ হাসানের ৬১ রানের সুবাদে ২০২ রানের লড়াইয়ের পুঁজি গড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। শীর্ষে থাকা শেখ জামালের কাছে হেরে সুপার লিগের দৌঁড়ে পিছিয়ে পড়ল তারা। সুপার লিগের ম্যাচের টিকিট পেতে গেলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সেরর বিপক্ষে জয়ের বিকল্প নেই রূপগঞ্জ টাইগার্সের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com