ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় চিংড়ির ঘের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা মোতাহার সরদার নিহতের মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলা হাসপাতাল গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার সকালে নিহতের ভাই কাদের সরদার ইউপি সদস্য আব্দুল্লাহ শেখসহ ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মামলায় এজাহার নামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাগেরহাটে যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২