ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে।

শনিবার (১৯ মার্চ) রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনোদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সঙ্গে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. তছলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং নয়টি ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এরপর বাণিজ্যমন্ত্রী উপজেলার চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি সড়কের উদ্বোধন করেন। এছাড়া উপজেলার টেপচার বন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২