ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফুটবলে আনুষ্ঠানিক পথচলা শুরু হ্যাভিয়েরের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ থেকে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছেন। রাজধানীর এক হোটেলে জাতীয় দলের ফুটবলাররা রিপোর্ট করেছেন। আগামীকাল বিকেলে হ্যাভিয়ের তার শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন নামবেন। 

জাতীয় ফুটবল দলের রিপোর্টিং মানেই এক আনন্দঘন পরিবেশ। নতুন ও কোচিং স্টাফ হওয়ায় সেখানে আজ আনন্দের উপলক্ষ যেন ছিল একটু বেশিই। হ্যাভিয়েরের মতো জাতীয় দলের কোচিং স্টাফে আজই প্রথম দিন সাবেক জাতীয় ফুটবলার হাসান আল মামুনের। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে হাসান আল মামুন, গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যের খুনসুটি ভালোই চলছিল। খেলোয়াড়দের মধ্যেও ছিল কুশলাদি বিনিময়।

আগামীকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেলে বাংলাদেশ দল অনুশীলন করবে। সেই অনুশীলনে পুরো সময় থাকছে না সাংবাদিকদের প্রবেশাধিকার। তিন দিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের পর ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন জামালরা। ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলে পরের দিন দেশে ফিরবেন। সেদিনই ঢাকা থেকে সিলেট যাবেন হ্যাভিয়েরের শিষ্যরা। ২৯ মার্চ মোকাবেলা করবে মঙ্গোলিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ফুটবলে আনুষ্ঠানিক পথচলা শুরু হ্যাভিয়েরের

আপডেট সময় ০৯:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২