ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা‌দে‌শি হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্স হ‌বে ঢাকাতে

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

বাংলা‌দে‌শি হজ যাত্রীদের জন‌্য ভিসা ক্লিয়া‌রেন্সের শতভাগ কার্যক্রম ঢাকায় সম্পন্ন করার বিষ‌য়ে আশ্বাস দি‌য়ে‌ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়া‌দের ম‌ধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠ‌কে আলোচনার প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

মো‌মেন ব‌লেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষ‌য়ে আমরা আলাপ ক‌রে‌ছি।

এর আগে সকালে ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি মন্ত্রী আল সাউদকে স্বাগত জানান।

২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাংলা‌দে‌শি হজ যাত্রী‌দের ভিসা ক্লিয়া‌রেন্স হ‌বে ঢাকাতে

আপডেট সময় ০২:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২