ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত এটিএম শামসুজ্জামান

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর পুরান ঢাকার জুরাইন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অভিনেতার শেষ ইচ্ছে পূরণ করেই সম্পন্ন হয় জানাজা। নারিন্দার পীর সাহেব জানাজার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
এটিএম তার শেষ ইচ্ছেতে নারিন্দার পীর সাহেব যেন তার গোসল ও জানাজা পড়ান সে কথা পরিবারের কাছে ব্যক্ত করেছিলেন। তার কথা রেখেই সব সম্পন্ন করেছে তার পরিবার।
প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বরেণ্য অভিনেতার মরদেহ রাখা হয়। এরপর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চিরনিদ্রায় শায়িত এটিএম শামসুজ্জামান

আপডেট সময় ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১