ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পাকিস্তানে গিয়ে পড়ল ভারতের ছোড়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

ভারতের ছোড়া একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি দেশটির পাঞ্জাব প্রদেশের মিয়ান চানু শহরে আছড়ে পড়ে। বুধবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

অন্যদিকে এক বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঘটনাটি ভুলবশত ঘটেছিল। খবর ডন ও আনন্দবাজার।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ডিরেক্টর জেনারেল বাবর ইফতিখার এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্রটি মিয়ান চানু শহরে গিয়ে পড়ে।

ক্ষেপণাস্ত্রটি কিছু স্থাপনার ক্ষতি করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে ভারত। সেখানে বলা হয়েছে, ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল।

এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পাকিস্তানে গিয়ে পড়ল ভারতের ছোড়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র

আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২