ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোলায় বিবস্ত্র করে ভাইকে নির্যাতন, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. নূর সোলেমান নামে এক ব্যক্তিকে জনসম্মুখে বিবস্ত্র ও মারধর করে গুরুতর আহত করেছে তার সৎ ভাইয়েরা। রোববার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের কলেজ সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাটির ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে দোষীদের বিচার দাবি করেন নেটিজেনরা।

স্থানীয়রা জানান, মো. নূর সোলেমানের বাবা হোসেন ডাক্তার দুইটি বিয়ে করেন। নূর তার বাবার প্রথম স্ত্রীর দ্বিতীয় সন্তান। জমি সংক্রান্ত এবং পারিবারিক কলহের জেরে বাবা দ্বিতীয় স্ত্রীর ছেলে কবির ও জাহাঙ্গীরসহ অপর ভাইয়েরা রোববার রাতে জনসন্মুখে বিবস্ত্র করে তার ওপর নির্যাতন চালায়। এতে নূর গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোওয়ারী বলেন, এ ঘটনায় নির্যাতিত নূর সোলেমানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে কবির হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক

ভোলায় বিবস্ত্র করে ভাইকে নির্যাতন, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২