ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

টমেটো ট্রাক থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে

রাজশাহীত প্রতিনিধিঃ
রাজশাহীতে টমেটো ভর্তি ট্রাক থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জেলার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া হাইওয়ে মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর গোদাগাড়ীর ডাইংপাড়া হাইওয়ে মোড় এলাকায় অভিযান চালায় এ সময় ট্রাকটি থেকে তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন (দাম প্রায় চার কোটি টাকা) উদ্ধার করা হয়। পরে হেরোইন চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করা হয়। এছাড়া, দুইটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, একটি পিকআপ ভ্যান ও ১ হাজার ২৮০ কেজি টমেটো জব্দ করা হয়।
র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। গ্রেফতার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা হেরোইনগুলো টাঙ্গাইলের এলেঙ্গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব। আসামিদের রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সুজন আলী (২১) ও একই উপজেলার হামিদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন (২৩)। এর মধ্যে মো. সুজন আলী পিকআপের চালক আর মো. সুজন সহকারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

টমেটো ট্রাক থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১