ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থালা হাতে জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

খুলনার বেসরকারি মহসেন, জুট স্পিনার্স, সোনালী, এ্যাজাক্সসহ বন্ধ জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা। শুক্রবার (৪ মার্চ) বিকেল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শিরোমনি শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভা থেকে শ্রমিকদের দাবি আদায়ে আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর রেলগেটের বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতার

শ্রমিক নেতারা বলেন, মহসেন জুট মিলের মালিক শ্রমিকদের পাওনা পরিশোধের নামে নতুন করে নাটক শুরু করেছেন। আফিল জুট মিলের অনেক শ্রমিক এখনো চূড়ান্ত পাওনা বুঝে পায়নি। জুট স্পিনার্স মিলের মালিক ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করেছেন।  মিল চালু বা শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।  একই অবস্থা সোনালী ও এ্যাজাক্স  জুট মিলের। এছাড়া শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে শ্রম আইন অমান্য করে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রেখেছে। অতিদ্রুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা ও মিল চালুর জোর দাবি জানান তারা।

এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমানের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, লিয়াকত মুন্সি, নিজামউদ্দিন, কাবিল হোসেন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. কেসমত আলী, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান আশা, মো. আলাউদ্দিন, ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, খায়রুল আলম, সবুর, আলম, আব্দুর রশিদ, হাছান, হোসেন, সেলিম আকুঞ্জি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোড়ল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

থালা হাতে জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২