ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে ৫ জন নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩),  চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করে।

পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।

শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া নিহতদের স্বজনদের রবাত দিয়ে বাংলানিউজকে জানান, ওই যুবকরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে চাটখিল ফিরছিলেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে ৫ জন নিহত

আপডেট সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২