ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পল্লবীতে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যুবক।

তার নাম কামরান (২৩)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ মিরপুর ১১ নম্বরের বাংলা স্কুল এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বাজারে মাছ বিক্রি করতেন। তার বাবার নাম মো. হানিফ।

জাহিদের বন্ধু হাছান জানান, জিহাদসহ তারা চার বন্ধু বাংলা স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই এলাকার মিঠুন, জসিম, রাজাসহ কয়েকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে দুজন আহত হন।

পুলিশ জানায়, দুই গ্রুপের সংঘর্ষের পর আহত অবস্থায় জাহিদ ও কামরানকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ছুরিকাঘাতের ঘটনায় একজন হাসপাতালে মারা গেছেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পল্লবীতে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২