ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেলের মূত্রনালীতে সংক্রমণ, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

বয়সটা ৮১ হয়ে গেছে। শরীরে জেঁকে বসেছে নানা সমস্যা। গত কয়েক বছর ধরেই তাই পেলেকে জনসম্মুখে দেখা যায় না। ৮১ বছর বয়সের পেলের কোমরে অস্ত্রোপচার হয়েছে। এর ফলে হাঁটতে সমস্যা হয় তার। বাসার চেয়ে বেশি সময় থাকেন হাসপাতালেই। 

আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে পেলেকে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তিকে সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কেমো দেওয়ার জন্য। এখন চিকিৎসকদের ধারণার চেয়েও বেশি সময় তাকে হাসপাতালে থাকতে হবে। পেলের মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে তাকে।

তবে অন্য কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। ফলে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। বিগত কয়েক বছর ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পেলের মূত্রনালীতে সংক্রমণ, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

আপডেট সময় ১০:২৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২