ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

নিহত ওই হাজতি হলেন- টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ফুলজান (৫৮)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল-সুপার হালিমা খাতুন জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২২০১১০৯৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬(১১)২১ নং মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে  ওইদিন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ কারাগারে তার হাজতি নং-৩২৫১২১।

জেল সুপার আরো জানান, ময়নাতদন্তের পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় ১২:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২