ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের কারণে পাকিস্তানে ওয়ার্নারদের ছাড়াই খেলবে অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

আইপিএলের জন্য তারকাদের পাচ্ছে না অস্ট্রেলিয়া, এমন একটা গুঞ্জন আগে থেকেই ছিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করতেই নিশ্চিত হলো বিষয়টা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও ডেভিড ওয়ার্নারদের পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। ডাকা হয় নি ম্যাথিউ ওয়েডকেও।  

তাদের অনুপস্থিতিতে ট্র্যাভিস হেডকে ডাকা হয়েছে দলে। যার ফলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ চলে এসেছে তার সামনে। জশ ইংলিসকে ডাকা হয়েছে দলে। ওয়েডকে না ডাকার ফলে তার সামনে সুযোগ এসেছে টি-টোয়েন্টিতে খেলার।

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউডকে রাখা হয়নি এই দলে। যার ফলে শন অ্যাবট, জ্যাসন বেরেনডর্ফ, ন্যাথান এলিসকে ডাকা হয়েছে দলে। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও আছেন অজিদের শিবিরে, এক ওয়ানডে খেলার পর থমকে গিয়েছিল তার ওয়ানডে ক্যারিয়ার, সেটা আবারও শুরু করার সুযোগ আজ তার সামনে।

তবে এই সিরিজে নাম না থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম মেনেই খেলা থেকে বিরত থাকতে হবে তাদের।

এতেও অবশ্য সমস্যা নেই। গতকাল ক্রিকবাজ জানিয়েছিল, পাকিস্তানের মাটিতে যখন সিরিজ চলবে, তখন কোয়ারেন্টাইন বিধিনিষেধ পালন করবেন অজি ক্রিকেটাররা।

সিরিজটি হচ্ছে উপমহাদেশের মাটিতে। সেই চ্যালেঞ্জ তো থাকছেই, খোদ ওয়ানডে ফরম্যাটটাই বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিতে পারে অস্ট্রেলিয়ার সামনে। শেষ এক বছরে যে মাত্র একটা ওয়ানডে সিরিজই খেলেছে অস্ট্রেলিয়া! নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ছিল দলটির, তবে কোয়ারেন্টাইন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে সেটি।

স্কোয়াড- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জ্যাসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আইপিএলের কারণে পাকিস্তানে ওয়ার্নারদের ছাড়াই খেলবে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:২৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২