ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নয়, জার্মানিকে চায় ব্রাজিল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

৭-১ গোলের সেই লজ্জার হার নিশ্চয়ই এখনও ভুলতে পারেননি ব্রাজিলের সমর্থকরা। নিজেদের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের এমন লজ্জায় ডুবিয়েছিল জার্মানি। চলতি বছরের শেষদিকে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। 

এই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চান ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এভারটনের এই ফুটবলার বলেছেন, ২০১৪ বিশ্বকাপের ওই হার এখনও পোড়ায় তাকে।

গত বছর অলিম্পিকে ছেলেদের ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। ম্যাচটি খেলতে মরিয়া ছিলেন, তিনি জানিয়েছেন এমন। বলেছেন, সমর্থক হিসেবে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল কষ্ট দিয়েছে তাকে।

তিনি বলেছেন, ‘জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ওই ৭-১ গোলের শোধ নিতে চাই। আমি কোপা আমেরিকার বিপক্ষে তাদের বিপক্ষে খেলার ব্যাপারে ভাবছিলাম।’

‘আমরা পছন্দ করি অথবা না করি। তারা আমাদের কষ্ট দিয়েছে। একজন সমর্থক হিসেবে, আমিও তখন বিস্ফোরিত ছিলাম। তো এটা আমাদের সুযোগ ছিল শোধ তোলার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নয়, জার্মানিকে চায় ব্রাজিল

আপডেট সময় ১১:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২