ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জ আদালতে সেই নূর হোসেন, সাক্ষ্য দিলেন ৩ পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার ভাই-ভাতিজাসহ ১১ জনের বিরুদ্ধে করা একটি মাদক মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

এই সময় আদালতে নূর হোসেনসহ ৯ জন উপস্থিত ছিলেন। এই মামলায় নূর হোসেন ছাড়াও তার ভাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন, ভাতিজা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্ জালাল বাদল ও তার ভাই শাহ্ জাহান, জামাল, নূর উদ্দিন, শানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদও আসামি। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় দুইজন আসামি পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকালে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণের পর একইভাবে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদালতে সেই নূর হোসেন, সাক্ষ্য দিলেন ৩ পুলিশ

আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২