বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকা-কুয়ালালামপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ছে

  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ২.৫৪ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক গত ৫০ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও জনগণকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক সম্মান ও পারস্পরিক সুবিধা নীতির ওপর বিকশিত হয়েছে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে পারস্পরিক আস্থা, আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক ক্রমাগতভাবে শক্তিশালী হবে।

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও। সামনের দিনগুলোতে কুয়ালালামপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে স্বাধীন দেশ হিসেবে ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com