বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল অ-১৯ বিশ্বকাপের ম্যাচ

  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০.২২ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

অ-১৯ বিশ্বকাপের প্লেট সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে ব্যাট করছে তখন। চলছিল ইনিংসের ষষ্ঠ ওভার। বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল। পরে জানা গেল, ৫.২ মাত্রার সে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল স্টেডিয়াম থেকে খুব কাছেই।

ভূমিকম্প যখন হচ্ছে, ম্যাচের সরাসরি সম্প্রচারে তখন দেখা যাচ্ছিল তীব্রভাবে কাঁপছে ক্যামেরার পর্দা। পরক্ষণেই এক ধারাভাষ্যকার বলে বসলেন, ‘বন্ধুরা, আমার মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে। আমরা বক্সে বসে সেটা অনুভব করতে পারছি।’ যদিও কণ্ঠে উদ্বেগের ছাপ ছিল না আদৌ।

মাঝে অবশ্য সবকিছু শান্তই ছিল। কেউ বুঝতেই পারেননি কী ঘটে গেছে প্যাভিলিয়নে। খেলা শেষে টিম টেক্টর ক্রিকবাজকে জানালেন, ‘আমরা জানতামই না যে কিছু ঘটে গেছে। আমরা মাটিতে ছিলাম, সে কারণেই হয়তো আমরা কিছু বুঝতে পারিনি। ৫.২ মাত্রার ভূমিকম্প, অনেক বড় কিছু। তবে আমরা ম্যাচ চলার সময় মোটেও অনুভব করিনি সেটা।’

খেলোয়াড়রা কিছু না বুঝলেও মাঠের বাইরে থাকা সাপোর্ট স্টাফরা অবশ্য বুঝতে পেরেছিলেন ভূমিকম্পটা, পরিকল্পনা ছিল যে কোনো মুহূর্তে মাঠে ঢুকে যাওয়ারও। এমন ভূমিকম্পেও ম্যাচ চলছে, তা নিয়ে বিস্ময়ের শেষ ছিল না দুই দলের কোচিং স্টাফদের। আইরিশ দলের সঙ্গে কথা বলে ধারাভাষ্যকার লেনার্ড জানান, ‘কোচ, সাপোর্ট স্টাফরা বিশ্বাসই করতে পারছিলেন না, যে এই পরিস্থিতিতেও খেলা চলছে। ভূমিকম্পটা তাদের জন্য কিছুটা উদ্বেগ নিয়েই এসেছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com