শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিবচরে ইউপি নির্বাচনে প্রচারণায় নেমে কিশোরের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ১১.৫৩ এএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে
শিবচরে ইউপি নির্বাচনে প্রচারণায় নেমে কিশোরের মৃত্যু

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে প্রচারণায় নেমে সড়ক দুর্ঘটনায় হাসান শিকদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টার দিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২১ জুন হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হাওলাদারের পক্ষে পোস্টার নিয়ে সকালে ভ্যানযোগে নামে হাসানসহ বেশ কয়েকজন কিশোর। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানোর কাজ করে আসছে। ভ্যান নিয়ে তারা পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ৪ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসানকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে মাঝপথে মারা যায় সে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com