ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পানিহাতা মিশনের পূর্ব দিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

পরে রাতে গ্রেফতার ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শেরপুর সীমান্তে তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক গ্রেফতার

আপডেট সময় ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬