সিএনএমঃ
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ বিভিন্ন ধরনের পণ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আরও বলা হয়, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Reporter Name 























