ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

টেকনাফ ৬৪ বিজিবির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনে অবস্থান নেয়। পরে বিজিবির স্পিডবোট টহল দল সেখানে পৌঁছালে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে গেলে তারা ইয়াবার বস্তা পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও একজনকে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৯ লাখ ৯৪ হাজার পিস। বিজিবির হিসাবে এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। টেকনাফ ও উখিয়ার মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মাদককারবারীদের বিরুদ্ধে দেশের সকল নাগরিককে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদকের ব্যাপারে তথ্য দিতে দেশ প্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ২

আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬