ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীর জামা ও হ্যান্ড ব্যাগেজ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর জামা ও হ্যান্ড ব্যাগেজ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধারের পর ওই যাত্রীকে আটক করা হয়।

আটক মো. শরীফ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ্ব কাফেলা’র সদস্য।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন শরীফ। বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর তল্লাশি চালানো হয়।

এ সময় তার হ্যান্ড ব্যাগেজ ও পরনের জামা থেকে চুড়ি অলঙ্কার আকারে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযানে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের পাশাপাশি ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা যুক্ত ছিলেন।

ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের বিপরীতে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

যাত্রীর জামা ও হ্যান্ড ব্যাগেজ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার

আপডেট সময় ০৭:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬