সিএনএমঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৫৮, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৪৬, তেজগাঁওয়ে ৮১, মিরপুরে ১১৪, গুলশানে ৩০, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন ও ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Reporter Name 






















