ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি রিভলবার, তাজা কার্তুজ ও সেনাবাহিনীর ভুয়া পোশাক-সরঞ্জামসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, তাজা কার্তুজ, ককটেল, দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর ভুয়া পোশাক-সরঞ্জামসহ সাফায়েত আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-১০।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কানাইপুরের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে নীলটুলি এলাকায় অভিযান চালিয়ে সাফায়েতকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ইয়াবা ও সেনাবাহিনীর পোশাক-সরঞ্জাম জব্দ করা হয়।

লে. কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিদেশি রিভলবার, তাজা কার্তুজ ও সেনাবাহিনীর ভুয়া পোশাক-সরঞ্জামসহ আটক ১

আপডেট সময় ০৮:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬