সিএনএমঃ
পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে এই অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ রিকশাচালক প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় তারা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শেষ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তার আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন।
অবরোধ কর্মসূচি শেষ হওয়ায় বর্তমানে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Reporter Name 
























