ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার চিকিৎসা আমাদের দেশে যা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপেও তা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৫৭৮ বার পড়া হয়েছে

করোনার চিকিৎসা আমাদের দেশে যা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপেও তা

সিএনএম প্রতিনিধিঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুর ও ইউরোপেও তা। সুতরাং এই ধরনের দাবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

বুধবার (০৫ মে) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে আছেন, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। মহান স্রষ্টার কাছে আমি প্রার্থনা করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করে সহসা ঘরে ফিরে যান। আদালতে তার জামিন না হওয়া সত্ত্বেও আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা মানবিক দৃষ্টিকোণ থেকে সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে করোনা মহামারির শুরুতেই তাকে মুক্তি দিয়েছেন এবং সেটি দুই দফা বর্ধিত করা হয়েছে। কিন্তু তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ পালন করছি, তখন ২৬ থেকে ২৮ মার্চ সারাদেশে হেফাজতের ব্যানারে তাণ্ডব চালানো হলেও এতে অংশগ্রহণ ছিল বিএনপি-জামায়াতের।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আমাদেরকেই উপড়ে ফেলতে হবে, আমরা কারো ওপর ভরসা করবো না । আমরা যখন বিরোধী দলে ছিলাম, বুকে পাথর বেঁধে লড়াই-সংগ্রাম করেছি এবং সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বাংলাদেশ আওয়ামী লীগ ৯৬ সালে সরকার গঠন করেছিল।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম এসময় স্মৃতি বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

করোনার চিকিৎসা আমাদের দেশে যা, ইংল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপেও তা

আপডেট সময় ১২:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১