সিএনএমঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দুই এক জায়গায় কনসার্টসহ যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেটি নিরাপত্তার কারণে করা হয়েছে। এ বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার এটি খতিয়ে দেখছে।
মঙ্গলবার ২৫ আগস্ট সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাক স্বাধীনতায় কাউকে নিয়ন্ত্রণ করবো না। তবে অতীতের চেয়ে এখন গণমাধ্যমের স্বাধীনতা আছে।
তিনি আরও বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই। চিন্তা চেতনায় যদি কেউ স্বৈরাচার কে ভালবাসেন, তাহলে সেটি তার দৈন্যতা।
তবে আসলেই এটি যদি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যায়, সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে কঠিন সময় পার করছি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কোন স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে একটি স্পর্শকতার সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।
Reporter Name 























