সিএনএমঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭ টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Reporter Name 




















