ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভ্যানের চাপায় মো. জুনায়েদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশু জুনায়েদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আজিম উদ্দিন জানান, বেলা পৌনে ১২টার দিকে শিশু জুনায়েদ যাত্রাবাড়ীর কাজলারপার নতুন রাস্তা এলাকায় নিজ বাসার সামনে খেলছিল। একপর্যায়ে দৌড়ে মূল সড়কে চলে আসে সে। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ভ্যানগাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জুনায়েদ লক্ষ্মীপুর সদরের চরপলক পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতো সে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬