ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে বাড়তে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে বাড়তে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি গত দুই মাস ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ‘ভূতুড়ে বিদ্যুৎ বিল’-এর অভিযোগ আসছে, যা কোনোভাবেই সুশাসনের পরিচায়ক নয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এর মধ্যে ভুল বা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে। জনগণের অর্থ ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। তবে প্রতিটি বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত।

তিনি আরও বলেন, রাজনীতি পেশিশক্তি প্রদর্শনের জন্য নয়; বরং জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, সহনশীলতা এবং পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা প্রয়োজন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় পরিচালক অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসায় আয়োজিত জেলা রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শভিত্তিক রাজনীতি এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে বাড়তে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে

আপডেট সময় ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬