ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাসেইলিংয়ে মৃত্যুর ঘটনায় সরকারকে আইনি নোটিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজার সমুদ্রসৈকতে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নীতিমালা প্রণয়ন এবং সাম্প্রতিক দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

একই সঙ্গে দুর্ঘটনায় নিহত পর্যটকের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে এ আইনি নোটিশ পাঠান।

কক্সবাজার সমুদ্রসৈকতে অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা মান নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই জনস্বার্থে এ আইনি উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনজীবীর দাবি, গত ১ আগস্টের দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এটি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা তুলে ধরেছে। এ ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ করা হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত সরঞ্জাম ছাড়াই কক্সবাজার সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্যারাসেইলিং পরিচালনা করছে। একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর নজরদারি বা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না।

নোটিশে আরও বলা হয়, প্রশাসনের বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট প্যারাসেইলিং কার্যক্রমের কোনো বৈধ অনুমোদন ছিল না। ফলে পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগোচরে কীভাবে এমন কার্যক্রম পরিচালিত হয়েছে, তা প্রশাসনিক ব্যর্থতারই ইঙ্গিত দেয়।

আইনি নোটিশে মোট আটটি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সব ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, অপারেটরদের লাইসেন্স ও নিরাপত্তা মান যাচাই, সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন।

নোটিশে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্যারাসেইলিংয়ে মৃত্যুর ঘটনায় সরকারকে আইনি নোটিশ

আপডেট সময় ০২:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬