সিএনএমঃ
ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নওশাদ আলম (৪১), ২। শ্রীনাথ দাস, ৩। মোঃ বিজয়, ৪। মোঃ আব্দুল কাদের (২০), ৫। মোঃ জাহিদ (৪৫), ৬। নুর আলম (২৭), ৭। মোঃ মনির হোসেন (৩৩), ৮। মোঃ সোহাগ (২৫), ৯। মোঃ জামাল (২৭), ১০। মোঃ আনসার আলী বাবু (২৬), ১১। মোঃ বাধন (২৪), ১২। মোঃ জসিম (৪৫), ১৩। মোঃ জাহিদ (৩২), ১৪। সিফাত (১৯) এবং ১৫। মোঃ রাজু (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 























