সিএনএমঃ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যমানের ৫৯৬ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (১ আগষ্ট) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
উক্ত অভিযানে ৫৯৬ (পাঁচশত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১,৭৮,৮০০/- (এক লক্ষ আটাত্তর হাজার আটশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মামুন মৃধা (৪৬), পিতা-মোঃ সাহাব উদ্দিন মৃধা, সাং-বাশকান্দা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ৫৯৬ পিস ইয়াবাসহ আটক ১
-
Reporter Name - আপডেট সময় ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















