সিএনএমঃ
ঢাকা জেলার কেরানীগঞ্জে কিশোরী তানজিলাকে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামি মো. রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।
পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্য এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকা-ের দায় স্বীকার করেছেন।
প্রাথমিক তদন্তে পিবিআই ধারণা করছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়ে থাকতে পারে। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পিবিআই আরও জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
Reporter Name 






















