ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার পর মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে গীতা রানীকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬