ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি, ছিনতাই-হারিয়ে যাওয়া ৪৪মোবাইল ফোন উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেট মহানগর এলাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। জিনিয়া অ্যাপসের সহায়তায় উদ্ধার করা এসব মোবাইল ফোন সেট রোববার (২৬ জুলাই) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী শেষ কর্মদিবসে উদ্ধার করা মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

প্রকৃত মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়।

এসএমপির তথ্যমতে, সিলেট মহানগর এলাকার ছয়টি থানা থেকে পাওয়া সর্বমোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা সম্ভব হয়েছে। মোবাইল ফোন উদ্ধারে পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি টিম গঠন করেন।  তারপর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ফিরে পাওয়া ব্যবহারকারীরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চুরি, ছিনতাই-হারিয়ে যাওয়া ৪৪মোবাইল ফোন উদ্ধার

আপডেট সময় ০৮:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬