ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কেজি গাঁজা, ৩৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলো মো. ফরিদুল ইসলাম (২৪)। সে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. মোস্তাফার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামগামী একটি সাগরিকা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ফরিদুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বাসের লাগেজ বক্সে থাকা তার ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৬ কেজি গাঁজা, ৩৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬