ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান বিস্ফোরক মামলায় গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে (৫২) গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি আগে থেকেই অন্য একটি মামলায় কারাগারে ছিলেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতে শুনানি শেষে সেলিম প্রধানকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আবেদন মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সেলিম প্রধানকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। যেহেতু তিনি আগে থেকেই কারাগারে ছিলেন, তাই তাকে কারাগারেই রাখার নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট রাজধানীর গুলশানের নতুন বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ঘটনায় বাদী মো. তৌহিদ মিয়া আহত হন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার তদন্তে সেলিম প্রধানের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। তিনি অন্য মামলায় কারাগারে থাকায় আদালতের অনুমতি চাওয়া হয়।

মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলনের সময় গুলশান, নতুন বাজার ও বাড্ডা এলাকায় সংঘটিত সহিংস কর্মকাণ্ডে সেলিম প্রধানের সম্পৃক্ততা ছিল এবং আন্দোলন দমনে বিভিন্নভাবে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মামলাটি তদন্তাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধান বিস্ফোরক মামলায় গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬