শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬.৩৯ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ মো. সজীব আহমেদ (২৫) নামে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

রোববার (১২ জুলাই) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব মিজমিজি মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। এ সময় সজীবকে হাতেনাতে গ্রেফতার করা হলেও তার সহযোগী মইন মিয়া (২৫), ইব্রাহিম ওরফে আকাশ (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত সজীবের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, তিনটি ধারালো রামদা, একটি টর্চলাইট এবং ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭ নম্বরের একটি কালো রঙের পুরোনো মাইক্রোবাস জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সজীব এবং পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com