মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে স্যুটার মহিন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১.০৩ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসান (৪৪)’কে গুলিকরে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গত ৬ মে ২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেল লাইনের সংলগ্ন কাচা রাস্তার উপর পৌছা মাত্র গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন (৪২)’সহ অপরাপর আসমিগণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম লোহার ব্যবসায়ী হাসান (৪৪) এর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নগদ ১৯,০০,০০০/- টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়| এ সময় আসামিগণ ব্যবসায়ী হাসান-এর ব্যবহৃত প্রাইভেটকারটি ভাংচুর করে|
উক্ত ঘটনায় ভিকটিম ব্যবসায়ী হাসান কদমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

যার মামলা নং- ০৭, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি., ধারা- ৩২৩/৩২৫/১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে| উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন হত্যা’সহ বিভিন্ন অপরাধে প্রায় ০৬ টি মামলার এজাহারভুক্ত আসামি|
আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাজেদুর রহমান মহিন @ সুটার মহিন (৪২), পিতা- পান্না মিয়া, সাং- ঢাকা ম্যাচ কলোনী, থানা- কদমতলী, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com