মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাঙ্গায় কয়েক গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অনেক

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬, ২.৩২ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রোববার সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সড়কের দুই প্রান্ত থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু’পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় দেড় ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পরে চালক ও যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গ্রাম্য আধিপত্য নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজীমহসরদি গ্রামবাসীর সাথে মানিকদি ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মনকান্দাসহ ৫ গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। গ্রাম্য আধিপত্যের ফলে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com