ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় আজ বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এই লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন।

জারি করা সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক প্রথমে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী প্রক্রিয়ায় আজ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

আপডেট সময় ০৭:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬