ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ পাঁচজন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী।

জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এসময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, একই পরিবারের চারজন সহ পাঁচ জন দগ্ধ অবস্থায় বার্ণ ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়। হযরত আলী ৮%, সুলতানা ৯০%, মান্নান ৩০%, সায়েম ৭৭% ও মিম ৪১% দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনের অবস্থা আশংঙ্কাজনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ

আপডেট সময় ০১:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬