ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ টাকাসহ পাঁচ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (১০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে ৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার (৪০) ও লিটন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন, যার ওজন ২০ গ্রাম, উদ্ধার করা হয়।

১০ জুন ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (২৮), সাদ্দাম হোসেন (৩৫) ও জাহিদ মোল্লা (৪০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন (ওজন ৬০ গ্রাম), মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সানোয়ারের বিরুদ্ধে দুটি মাদক মামলা, জহুরুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ৫

আপডেট সময় ০৭:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬