বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২২৬ বোতল বিদেশী মদ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২৬, ৯.২৮ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাব-৯, সিপিসি-৩-এর অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মথুরকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে মথুরকান্দি টু আবেদীন বাজারগামী সড়কের মথুরকান্দি বড় ব্রিজের পাশে কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ওই বস্তা তল্লাশি করে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com