ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বারে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বুধবার (১৩ মে) রাত থেকে গণনা শুরু হয়। পরে বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। বিজয়ীরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্য একটি সদস্য পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।

এবারের নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী।

নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল অংশ নিলেও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অংশ নিতে পারেননি। গত ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন।সমিতির ইতিহাসে এই প্রথম আওয়ামীপন্থি সাদা প্যানেল নির্বাচনের বাইরে থাকল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সুপ্রিম কোর্ট বারে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

আপডেট সময় ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬