ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা পাঁচটি পোটলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজাগুলো নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। গ্রেফতারকৃতরা হলেন- ইকরতলী গ্রামের মোঃ সোহাগ মিয়া (২৬) ও মোঃ আক্তার হোসেন (৩৫)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১২:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬