ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় র‍্যাবের অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১০

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জে মাদকের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ ১০ জন আটক করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৫ মে) রাতে জেলার সদর উপজেলার ফতুল্লার দেওভোগ এলাকার মোবারক হাবিবের বাড়িতে মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের ওই যৌথ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহায়তায় দেওভোগ এলাকায় দুইটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ফতুল্লার দেওভোগ এলাকায় পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকাসহ ড্রোন উদ্ধার করা হয়। অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় র‍্যাবের অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১০

আপডেট সময় ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬